বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী বাইপাসে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

আবরার নুর ফাহিম, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘একতা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আপ ও ডাউন উভয় রেললাইন বন্ধ হয়ে যায়।

ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচি মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস থেকে আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় ঘটেছে। ঘটনার খবর পেয়ে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত লাইন ক্লিয়ার করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। তবে রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews