শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া পান্ডার গাঁও ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন আমিরুল ইসলাম সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক। উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকার সহ ২ হাজার ইয়াবা ও চালক আটক ডুমুরিয়ায় গ্রামীণ সিম কোম্পানীর প্রতিনিধির উপর দুর্বৃত্তের হামলা, প্রায় ২ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা

উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকার সহ ২ হাজার ইয়াবা ও চালক আটক

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকার সহ ২ হাজার ইয়াবা ও চালক আটক

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়ির চালক মো. শাহ আলম (২৮)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।আটক শাহ আলম কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের মো. সৈয়দের ছেলে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানোর সময় চালকের স্টিয়ারিংয়ের নিচে অভিনব কায়দায় লুকানো একটি ছোট পোটলা পাওয়া যায়। ওই পোটলার ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারসহ চালক শাহ আলমকে আটক করা হয়।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews