
কালিয়াকৈরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে বিজয়ী শিক্ষার্থী রাইফা তালুকদার, পেলেন সম্মাননা
মো:নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর(গাজীপুর)২৭/০৭/২০২৬ ইং
গাজীপুরের কালিয়াকৈরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন স্থানীয় ফকির চালা সাকসেস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাইফা তালুকদার। বিজয়ী হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা ও উপহার।
সামাজিক সচেতনতা ও নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে নিজ প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে বিজয়ী হন রাইফা।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে রাইফার এই সাফল্যে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।