শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা

কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নৃপেন হালদার , ​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের উদ্যোগে নিরাপদ ফসল উৎপাদন, উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ক তিনটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
​আজ বুধবার (২৯ জুলাই-২৬) আরডিএ’র হলরুমে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরডিএ গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন কোর্সগুলোর উদ্বোধন করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ গোপালগঞ্জের পরিচালক মো. মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক এবং উপ-পরিচালক মোর্শেদ হাসান মোস্তফা। এছাড়া সংস্থায় কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমাম ও মোয়াজ্জিন এবং ৪০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
​আরডিএ’র মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজ সংস্কার ও নীতি-নৈতিকতার পাশাপাশি ইমামগণ মানুষের আয়-রোজগার ও আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের আর্থিক উন্নতি সাধন করবেন, অন্যদিকে সমাজের মানুষের মাঝে কাজের ইতিবাচক ও ভালো দিকগুলো ছড়িয়ে দেবেন।
​তিনি আরও উল্লেখ করেন যে, দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আরডিএ গোপালগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এখানে বিভিন্ন ধরণের গবেষণামূলক ও প্রায়োগিক কাজ চলমান রয়েছে।
​নিরাপদ খাদ্য উৎপাদনের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, আরডিএ-তে নিরাপদ দই উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি ‘ট্রাইকোডার্মা ল্যাব’ স্থাপন করা হচ্ছে, যা এই অঞ্চলের নিরাপদ খাদ্য উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেককে হাতে-কলমে ব্যবহারিক কাজ শিখতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে সরাসরি উৎপাদন বৃদ্ধি এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews