বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার।

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

বিশেষ প্রতিনিধি খুলনা। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরীর হরিণটানা রেলসেতু সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রীফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে সোমবার সকালে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামী মুরাদ মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, প্রায় পাঁচ মাস আগে মারুফ নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছিলেন মুরাদ। পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে আটক দুজনের দেখানো স্থান থেকে বাড়ির উঠানে পুঁতে রাখা চালক মারুফের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হরিণটানা থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন মিলন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত রমজান মাসের কোনো এক রাতে পরিচিত হওয়ায় মারুফকে ফোন করে বাড়িতে ডেকে আনা হয়। এরপর ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে রাতেই বাড়ির উঠানে মরদেহ পুঁতে রাখা হয় এবং ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ইজিবাইকের একটি নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ইজিবাইকটির মালিক খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোড এলাকার বাসিন্দা মোল্লা মো. মোস্তফা। নিহত চালকের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে মালিককে নিয়ে তদন্ত চলছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews