বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

গণভোটের গণরায় বাস্তবায়নে ফুলবাড়ীয়ায় জামায়াতের গণমিছিল

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

গণভোটের গণরায় বাস্তবায়নে ফুলবাড়ীয়ায় জামায়াতের গণমিছিল

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সংগঠন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার (১/০৮/২০২৬) ইং তারিখ বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হয়ে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে এগিয়ে যেতে হবে।
উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মসূচি ঘিরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews