বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
মো: মিজানুর রহমান বাবু

গাইবান্ধা জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ(২৬ জুলাই) রোববার বিকেল ৩ টার দিকে শহরের পৌর পার্কের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুই ঘন্টাব্যাপী এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল- আমিন। এছাড়াও সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

বক্তব্যে,আমন্ত্রিত অতিথিরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পরে সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭-২০২৮ বছরের জন্য গাইবান্ধা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে মুফতি আল-আমিন বিন হোসাইনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews