বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাহেরুল ইসলাম গৌরীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, একটি গুঁড়িয়ে ৩ ভাটাকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা ‎হোসেনপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: কিশোর গ্যাং ও মাদক সন্দেহে আটক ১৮ ​শাহজাদপুরে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গৌরীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, একটি গুঁড়িয়ে ৩ ভাটাকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

গৌরীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, একটি গুঁড়িয়ে ৩ ভাটাকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আফজাল হোসেন শুভ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটার স্থায়ী চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে অপর তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর, গুজিখাঁ ও মামদিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দাড়িয়াপুর এলাকায় সনাতন পদ্ধতিতে পরিচালিত ‘মেসার্স মদিনা ব্রিকস’-এর স্থায়ী চিমনি ও কিলন ভেঙে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

এ ছাড়া ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মামদিপুর এলাকার ‘মেসার্স ইকো ব্রিকস’কে ৩ লাখ টাকা, গুজিখাঁ এলাকার ‘মেসার্স একতা ব্রিকস’কে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ ৫ লাখ ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ রোধে জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews