
ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাহেরুল ইসলাম
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮ নং রায়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অনন্তবালা গ্রামে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. তাহেরুল ইসলাম।
তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথা জানান তাহেরুল ইসলাম।
এ সময় স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।