শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

চান্দিনায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ৪ জন। 

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View

মোঃ আনোয়ার পারভেজ, কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আজিজুল মোঃ সম্রাট (২০), পিতা—মোখলেছুর রহমান, সাং—মহিচাইল, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লা। তার বিরুদ্ধে থাকা দুটি জিআর ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া মোঃ আনিসুজ্জামান তুহিন (২২), পিতা—মোঃ কামাল হোসেন, সাং—লেবাস, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দিলীপ দাস (১৯), পিতা—রাজেন্দ্র দাস, সাং—গমরাহদহ, থানা—পীরগঞ্জ, জেলা—ঠাকুরগাঁওকে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে অরূন কুমার বর্মন (১৯), পিতা—সুশীল বর্মন, সাং—কানীকশানগাঁও, থানা—রুহিয়া, জেলা—ঠাকুরগাঁওকে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews