
জাতীয় যুবশক্তি খুলনা জেলার আহ্বায়ক হলেন সাজিদুল ইসলাম বাপ্পী, বিভিন্ন মহলের অভিনন্দন
মোঃ সেলিম রেজা। উপজেলা, প্রতিনিধি, খুলনা।
জাতীয় যুবশক্তি, খুলনা জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সাজিদুল ইসলাম বাপ্পীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সূচনালগ্ন থেকেই সাজিদুল ইসলাম বাপ্পী নিষ্ঠা, শ্রম, ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তরুণদের সম্পৃক্ত করার দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে খুলনা জেলার আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, খুলনা জেলার প্রত্যন্ত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তরুণদের সংগঠিত করে একটি শক্তিশালী যুব প্ল্যাটফর্ম গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের দুর্গম ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে যেখানে বেকারত্ব, বৈষম্য ও উন্নয়নের ঘাটতি এখনো প্রকট, সেখানে তরুণদের নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার নেতৃত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তারা আরও বলেন, তরুণদের শক্তিকে ইতিবাচক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ারে পরিণত করতে সাজিদুল ইসলাম বাপ্পীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার সফলতা এবং জাতীয় যুবশক্তির সার্বিক অগ্রগতি কামনা করেন শুভানুধ্যায়ীরা।