বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

জুলাই বার্ষিকী উপলক্ষে রৌমারী সদর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

জুলাই বার্ষিকী উপলক্ষে রৌমারী সদর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জুলাই বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের উদ্যোগে রবিবার বিকেল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক ইউনিয়নের চারটি কাঠের সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে এসব স্থানে টেকসই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার সভাপতি হায়দার আলী, রৌমারী সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শহীদ মাসুদ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার আবুল কালাম আজাদ, শৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শামছুল আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী।
সভায় বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনস্বার্থে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews