মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত

মোঃসেলিম রেজা।
ডুমুরিয়া,প্রতিনিধি,খুলনা।

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,বিএনপিনেতা শেখ ফরহাদ হোসেন,উপজেলা মৎসজীবিদলের আহবায়ক শেখ মাহবুর রহমান ও সদস্য সচিব মাষ্টার সেলিম হালদার।

প্রধান অতিথি তার বক্তব্যে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা সফল মৎস্য চাষি হিসেবে কনিকা মন্ডল,এফ এম আবু সাইদ,গোবিন্দ মন্ডল,মান্নান গোলদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি মৎস্যজীবি গ্রাম সমিতির দুগ্ধ উৎপাদনকারী দলের আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্য ইকরামুল শেখ, দিপ্তী রানী দাস ও গোনালী আদর্শ মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্য সেলিম শেখ ও প্রিয়া বিশ্বাস সহ ৪৬ জন সদস্যদের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews