শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ঢাকায় নারী কে সমাজিক যোগাযোগে হেনস্থা, থানায় জিডি 

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

স্টাফ রিপোর্টার:

সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকা সুস্মিতা কর (২৫) নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হেনস্তার শিকার হয়ে আইনি সুরক্ষা চেয়েছেন। এ ঘটনায় তিনি রাজধানীর ওয়ারী থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪১৭) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার সূত্রে সমাজের বহু মানুষের সঙ্গে সুস্মিতার জানাশোনা গড়ে ওঠে। গত এপ্রিল মাসে ঢাকেশ্বরী মন্দিরে সেবায়েত লিটন দাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, পরিচয় হওয়ার একপর্যায়ে লিটন দাস তাঁকে ঢাকেশ্বরী মন্দিরের কথিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে প্রস্তাব দেন। তবে সুস্মিতা এই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীর দাবি, প্রস্তাবে রাজি না হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে শুরু হয় মিথ্যাচার ও কুৎসা রটনা। সুস্মিতা কর জানান, “একটি সংঘবদ্ধ কুচক্রী মহল আমার নামে ভুয়া (ফেইক) ফেসবুক আইডি তৈরি করে নানাভাবে আমাকে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে।”

নিজের সুরক্ষা ও এ ধরনের ডিজিটাল হয়রানি থেকে আইনি অধিকার পাওয়ার লক্ষ্যে সুস্মিতা গত ৯ আগস্ট ডিএমপি ওয়ারী থানায় সশরীরে উপস্থিত হয়ে সাধারণ ডায়েরিটি লিপিবদ্ধ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews