বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

তিন মাসের সন্তানকে রেখে নিখোঁজ গৃহবধূ, থানায় সাধারণ ডায়েরি

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

তিন মাসের সন্তানকে রেখে নিখোঁজ গৃহবধূ, থানায় সাধারণ ডায়েরি

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় তিন মাসের শিশু সন্তানকে নানীর কোলে রেখে ওষুধ কিনতে যাওয়ার কথা বলে মোছা. নুপুর (২২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তার সন্ধানে কাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২২ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ী এলাকায় বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের সামনে অসুস্থ তিন মাসের শিশু সন্তানকে নিয়ে যান নুপুর। তার সঙ্গে ছিলেন শিশুটির নানী। একপর্যায়ে নুপুর শিশুটিকে নানীর কোলে রেখে ওষুধ কেনার কথা বলে পাশের একটি ফার্মেসির দিকে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা জানান, নুপুরের সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর বিষয়টি থানায় জানানো হয়।
নিখোঁজ গৃহবধূর স্বামী মনোয়ার হোসেন বলেন, “আমার স্ত্রী তিন মাসের শিশু সন্তানকে তার নানীর কাছে রেখে ওষুধ আনতে গিয়ে আর ফিরে আসেনি। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। অবুঝ শিশুটি সারাক্ষণ মায়ের জন্য কাঁদছে।”
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) মনোয়ার হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। গৃহবধূর অবস্থান শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূর সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে দ্রুত দেওয়ানগঞ্জ মডেল থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews