শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

দুর্গাপুরে মা দ কে র বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান, সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০২ Time View

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান, সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট

রাজশাহীর দুর্গাপুরে মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নান্দিগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“মাদক ছাড়ুন, আলোয় ফিরুন—জীবনকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু এবং দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ পঞ্চনন্দ সরকার।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় মাদক থেকে দূরে থেকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মাদকাসক্তদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণদের সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদারের উদ্যোগে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদের এমন ভূমিকা মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হয়।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews