বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ পর্যটনে গুরুত্বারোপ: থানচিতে এমপি সাচিং প্রু জেরি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ পর্যটনে গুরুত্বারোপ: থানচিতে এমপি সাচিং প্রু জেরি

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল ৩২ লাখ টাকা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী

মুহাম্মদ সালহ্ উদ্দীন,থানচি (বান্দরবান)

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ পর্যটন ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।

সকালে উপজেলার মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, পাহাড়ি এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। সাঙ্গু নদী ও বিভিন্ন ঝিরি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের সুপেয় পানির সংকট আরও তীব্র হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পর্যটন খাত প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, থানচির অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সরকারি নির্দেশনা উপেক্ষা করে পর্যটকদের ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় নিয়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে প্রশাসনকে অনেক সময় পর্যটন কার্যক্রম সীমিত বা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে। তিনি পর্যটন সংশ্লিষ্ট সকলকে আইন মেনে দায়িত্বশীলভাবে সেবা প্রদান এবং পর্যটন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্গমতার কারণে থানচির ম্রো ও খুমীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে। শিক্ষার ঘাটতির কারণে কুসংস্কার ও স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা তৈরি হয়। অনেকেই টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতন না থাকায় মহামারি প্রতিরোধে বাধা সৃষ্টি হয় এবং সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। তাঁর মতে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং আইনসম্মত পর্যটন ব্যবস্থাপনাই থানচির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি।

আলোচনা সভা শেষে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ৩২ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে একটি করে স্বাস্থ্যসুরক্ষা প্যাকেজ তুলে দেওয়া হয়। প্যাকেজে ছিল একটি সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, ঢাকনাসহ একটি প্লাস্টিকের বালতি, একটি মগ, একটি নেইল কাটার, এক প্যাকেট স্যানিটারি প্যাড, একটি বদনা, ১০টি ওরস্যালাইন, একটি টুথপেস্ট এবং একটি ভিম বার।

আয়োজকদের ভাষ্য, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্যঝুঁকি কমানো, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পুনর্বাসন কার্যক্রমকে গতিশীল করতেই নগদ সহায়তার পাশাপাশি এসব স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রু, থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার, আলীকদম ত্রিপুরা কল্যাণ সমিতির সভাপতি আন্দ্রিয় ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, বিএনকেএস-এর নির্বাহী পরিচালক হ্লাসিং নু মারমা, প্রকল্প সমন্বয়কারী পেশল চাকমাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ থেকে ৭০০ জন।

পরে সংসদ সদস্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি থানচি থানা পরিদর্শন ও মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। পরে বিকেল ৩টার দিকে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওনা দেন।

দুর্যোগ-পরবর্তী মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসচেতনতা এবং নিরাপদ পর্যটনের ওপর গুরুত্বারোপ করে আয়োজিত এ কর্মসূচি থানচির টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews