বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার।

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার।

মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ঢাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
বাংলাদেশ পুলিশ, ধামরাই থানা,জেলা-ঢাকা এর পক্ষ থেকে জানানো হয়েছে, ধামরাই থানাধীন ইসলামপুর সাকিনস্হ বংশী নদীর পশ্চিম পার্শ্বে তীর হতে
গত ১১/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০১ঃ৫০ ঘটিকার সময় ১৪/১৫ জন ডাকাতদল কৌশল করে রওশন মুশোরি পরিচালিত অবস্থায় হাতের মাথা,পিস্তল, বন্দুক,শাবল,কোটার,বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির চালানোর উদ্দেশ্যে অবস্হান করছিল। এসময় ডাকাতদলের পূর্ব পাশ দিয়ে ডাকাতের উপরে উঠে ডাকাতের ০৪ জন কৌশলীদের এলোপাতাড়ি ভাবে মারধর ও বিভিন্ন প্রকার তর্জিত প্রশ্ন করে ডাকাতের থাকা ০২টি ১২ ভোল্টের ব্যাটারি, ০১টি ওয়েল্ডিং মেশিন,০২ প্রাচিন, ০২ কয়েল বিদ্যুতিক তার,ডাকাতের ওয়্যারিং এর ৪০ ফুট বিদ্যুতিক তার,০৪টি মোবাইল ফোন ও নগদকাচসহ সর্বমোট ২,৪৪,৫০০/=(দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত)টাকার মালামাল লুট করে একই তারিখ রাত অনুমান ০২ঃ০০ঘটিকার সময় তাদের নিয়ে আসা ইঞ্জিন চালিত টলারযোগে উত্তর দিকে চলে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মোতাহার সাইফুজ্জামান(৪৫) পিতা-আব্দুল আজিজ,সাং-পি-০৫ ইসলামপুর,ওয়ার্ড-০৮, ধামরাই পৌরসভা, থানা-ধামরাই,জেলা-ঢাকা এর অভিযোগের প্রেক্ষিতে ধামরাই থানার মামলা নং-২৪, তারিখ-১৩/০৮/২০২৬ খ্রিঃ,ধারা ৩৯৩/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস উত্তর ও অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা জেলা মহোদয়দের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় জনাব মোঃ নজরুল হক খান, অফিসার ইনচার্জ ধামরাই থানা এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এস এম কাওছার সুলতান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা দ্বারা ডাকাত দলের দক্ষিণ কেরানীগঞ্জ থানা,গাজীপুর মেট্রোর কোনাবাড়ী,মুন্সিগঞ্জের শ্রীনগর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আসামী ১। মোঃ মাহাতাব হোসেন (৫২), পিতা-মোঃ আবু হানিফ, মাতা-মোসাঃ মাহফুজা বেগম, সাং-নলসিঙ্গাপাড়া, থানা ও জেলা-বরগুনা, এপি সাং-নীলনগর উত্তরপাড়া (নজরুল ইসলামের বাসার ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুরকে ১৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখ ভোর রাত অনুমান ০৩ঃ৩৫ ঘটিকায় তার বর্তমান ঠিকানার বাসা হতে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্য মতে আসামি ২। মোঃ কামাল হোসেন (৩০),পিতা-মৃত তাজেম আলী হাওলাদার, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-উত্তর গাববাড়িয়া, থানা-তালতলী,জেলা-বরগুনা, এপি সাং- ধর্মগঞ্জ (বুলবুল আমিনের বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে একই তারিখ সকাল অনুমান ০৭ঃ৪৪ ঘটিকায় তার বর্তমান ঠিকানার বাসা হতে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের ওপর হতে আসামী। ৩। জয়নাল আবেদীন(২৮),পিতা- মৃত কাঞ্চন আলী হাওলাদার, মাতা-রওশন আরা বেগম, সাং-পূর্ব সাট্রি(তেতুলিয়া, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশাল,এপি সাং-হাসনাবাদ(জনৈক শামিম, পিতা-ছানাউল্লা @ ছানু এর বাসার ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ দক্ষিণ, জেলা-ঢাকা’কে একই তারিখ সকাল অনুমান ০৯ঃ৪৫ ঘটিকায় তার বর্তমান ঠিকানার বাসা হতে গ্রেফতার করে।

উপরোক্ত আসামীদের প্রদত্ত তথ্য মতে আসামি ৪। আবিদ হাসান @ আন্না (২৯),পিতা-রুহুল আমিন,মাতা-পারুল বেগম, সাং-ধর্মগঞ্জ চতলার মাঠ, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে একই তারিখ দুপুর অনুমান ১২ঃ৪৫ ঘটিকার সময় তার বাসা হতে গ্রেফতার করেন। উপরোক্ত সকল আসামীদের দেওয়া তথ্য মতে আসামি ৫।আরফান @ আলিফ ইসলাম ছোটন (২৪),পিতা-মোঃ বাবুল হোসেন, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চিড়াপাড়া কাউখালি বন্দর,থানা-কাউখালি,জেলা-পিরোজপুর, স্হায়ী-১: সাং-টুইনা মান্দ্রা(খালা রেজিয়া এর বাসা),থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, এপি সাং-ইসলামনগর (আলাউদ্দিনের বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ও আসামী ৬। মনা খান @ মনির(৪৫),পিতা-মৃত কাশেম খান, মাতা-মৃত বকুল বেগম,সাং-টুইনা মান্দ্রা, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, এপি সাং- ইসলামনগর (আলাউদ্দিনের বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে একই তারিখ বিকাল অনুমান ০৩ঃ৩০ ঘটিকায় তাদের বর্তমান বাসা হতে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে তাদের উপস্হিতিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের গোপালনগর সাকিনস্হ তাবু শিব ইয়ার্ড কোম্পানির প্রাচীরের পূর্ব পার্শ্বে দীন ইসলামের আবাদী জমি সংলগ্ন রাস্তার পাশে মাটির নিচে প্লাস্টিকের বস্তা দ্বারা পেঁচানো অবস্হায় ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি কাটার,০৪টি শাবল,০৩টি ক্রেকার,,০৫টি ধারালো হাসুয়া, ০১টি কাস্তে, ০২টি দা,ও ০১টি রেত এবং আসামী আসামী মনা খান @ মনির (৪৫),দেওয়া তথ্য মতে ও তাদের উপস্হিতিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের তাবুশিব ইয়ার্ড কোম্পানির প্রাচীরের পূর্ব পার্শ্বে দ্বীন ইসলামের আবাদি জমির পশ্চিম পাশে আইলের উপর স্তুপ করে রাখা ইটের পশ্চিম পাশে মাটির নিচে পলিথিন দ্বারা মোড়ানো ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার পূর্বক মামলার আলামত হিসেবে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews