বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২ Time View

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটি গঠন

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
এর নবনির্বাচিত উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় নিয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক  প্রভাতী বাংলাদেশ-স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মান্নান সভাপতি এবং জাতীয় দৈনিক দিনকাল ও News 21 Television-এর নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মো. মাসুদ রানা মিশু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটির বিভিন্ন পদে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দায়িত্ব পেয়েছেন।
জানা যায়, গত ১৮ জুলাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিজয় টিভি-র প্রতিনিধি মো. মোফাজ্জল হোসেন নবগঠিত উপজেলা কমিটির তালিকা যাচাই-বাছাই শেষে সুপারিশ আকারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরণ করেন। এ সময় নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয় পত্রিকার প্রতিনিধি মো. সাইদুল ইসলাম হেলালও কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন।
পরবর্তীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মো. জাফর হোসেন নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কমিটির অনুমোদন প্রদান করেন।
তিনি বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের অসহায়, গরিব ও মেহনতি মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, নিয়ামতপুর উপজেলার সকল সাংবাদিককে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করতে হবে। নবনির্বাচিত কমিটির সদস্যদের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা মিশু বলেন, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবো। নিয়ামতপুরে আমার সংগঠনের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে চাই। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও সত্য প্রকাশে সর্বদা কাজ করে যাব।”
নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মান্নান বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।
নিয়ামতপুর উপজেলার সাংবাদিক মহলে নবগঠিত এই কমিটিকে ঘিরে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews