
নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা এবং মৎস্যচাষিদের পুরস্কার প্রদান
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নকলা, শেরপুর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহ্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বক্তারা আরো বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষিদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগও বাড়বে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও জেলে, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।