
নরসিংদীর পাঁচদোনা মোড়ে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান
মোঃ ইকবাল হোসেন
নরসিংদীর শিবপুর উপজেলা প্রতিনিধি :
নরসিংদীর পাঁচদোনা মোড়ে বুধবার ( ১২ আগস্ট) বেলা ১২টা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে সড়ক ও আশপাশের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কের জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
অভিযান চলমান থাকায় পাঁচদোনা মোড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন।