বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এ. টি. এম. হুমায়ুন কাদির
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে সভাস্থলে যোগ দেন। আয়োজকদের দাবি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের সহযোগিতায় একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ নান্দাইল গড়ে তোলাই তাদের লক্ষ্য।
কর্মী সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews