মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নিয়ামতপুর মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

নিয়ামতপুর মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

​এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান (মাননীয় সংসদ সদস্য, ৪৬, নওগাঁ-১)। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক জনহিতৈষী মানুষ অংশ নেন। উপস্থিত এলাকাবাসী ও সুধী সমাজ এই সবুজ উদ্যোগকে স্বাগত জানান এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।​বৃক্ষরোপণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews