মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নেতার ছড়াছড়ি, তবুও উন্নয়নের ছোঁয়া নেই হ্নীলার ঐতিহ্যবাহী পুরাতন বাজারে বর্ষায় জলাবদ্ধতা, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

নেতার ছড়াছড়ি, তবুও উন্নয়নের ছোঁয়া নেই হ্নীলার ঐতিহ্যবাহী পুরাতন বাজারে
বর্ষায় জলাবদ্ধতা, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ,

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐতিহ্যবাহী পুরাতন বাজার এলাকায় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির সংখ্যা কম নয়। অতীতে এ এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন অনেকে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন এ এলাকার একাধিক নেতা। কিন্তু এত নেতৃত্ব ও রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরাতন বাজার এলাকার রাস্তাঘাট সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পথচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী এবং যানবাহন চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, এলাকায় একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
ঐতিহ্যের সাক্ষী পুরাতন বাজার
হ্নীলার পুরাতন বাজার শুধু একটি বাজার নয়, এটি এ অঞ্চলের দীর্ঘদিনের ইতিহাস ও বাণিজ্যিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, বর্তমান হ্নীলা বাজারের বিকাশের আগেই পুরাতন বাজারটি ছিল এলাকার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। একসময় বিভিন্ন অঞ্চল ও দেশের পণ্য এ পথ দিয়ে আসা-যাওয়া করত। দেশ-বিদেশের মানুষের চলাচলেও এ সড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সময়ের পরিবর্তনে বাজারটির গুরুত্ব কিছুটা কমলেও এর ঐতিহাসিক গুরুত্ব এখনও অটুট রয়েছে। তাই পুরাতন বাজারের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে শুধু জনদুর্ভোগ নিরসন নয়, বরং এলাকার ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবেও দেখছেন স্থানীয়রা।
সম্মিলিত উদ্যোগের আহ্বান
স্থানীয় বাসিন্দারা মনে করেন, দল-মত নির্বিশেষে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে উদ্যোগ নিলে পুরাতন বাজার এলাকার দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিদর্শন করে রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews