শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

পদ্মা সেতুর উত্তর প্রান্তে র‍্যাবের চেকপোস্টে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১ Time View

পদ্মা সেতুর উত্তর প্রান্তে র‍্যাবের চেকপোস্টে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‍্যাব-১০,এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-১০ সিপিসি-২ এর শ্রীনগর ক্যাম্পের সদস্যরা পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।

তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো:সম্রাট হোসেন (৩৬) ও মো:শরিফুল ইসলাম (২৪)।
বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১০-এর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক মো:আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা।র‍্যাবের দাবি,গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন।পরে সেগুলো পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানায়,মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।মাদক সমাজ ও যুবসমাজের জন্য বড় হুমকি উল্লেখ করে সংস্থাটি এ ধরনের অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে।
র‍্যাবের ভাষ্য,মাদক,অস্ত্র,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews