
প্রধানমন্ত্রীর নির্দেশনায় লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শ্রমিকদলের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
গেল কিছুদিনের টানা ভারি বর্ষণে লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
এমন পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় লোহাগাড়ায় বিভিন্ন বন্যাকবলিত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা শ্রমিকদল।
২৩জুলাই বেলা ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে প্রাঙন থেকে এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়োজিদ-বিন-অাখন্দ।
উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক কোম্পানী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আজিজসহ উপজেলা শ্রমিকদলের সকল নেতাকর ,,,