
ফুলবাড়ীয়ার রামনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: সাংবাদিক ও শিক্ষকসহ আহত ৫
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রামনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক ও শিক্ষকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২/০৭/২০২৬ ইং তারিখ বুধবার (রাত দুই ঘটিকায় স্থানীয় বাজার ( রামনগর চৌমুরায়) বাজার পাহারা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বিরোধের সৃষ্টি হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে সাংবাদিক, শিক্ষক সহ ৫ জন আহত হয়েছে।আহত সাংবাদিক শরীফ তরফদার *দৈনিক দেশ প্রতিদিন ও দৈনিক জনতার খবর” পত্রিকায় কাজ করেন ।মোঃ মোশাররফ হোসেন উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।। আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “প্রথমে কথা কাটাকাটি হলেও পরে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল এ ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।