শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বরিশালে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কে এই সঞ্জীব সিংহ ?

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে সঞ্জীব কুমার সিংহ (পিতা: শিব শংকর সিংহ) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নাজির মহল্লা (কাঠের পোল) এলাকায় বসবাস করলেও তার মূল বাড়ি এয়ারপোর্ট থানার উত্তর করাপুর গ্রামে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গত ১০-১৫ দিন আগে বরিশাল সাগরদির ২৪ নম্বর ওয়ার্ডের এক চায়ের দোকানদার আলমগীর ও তার ছেলে মুসার বাড়ি নির্মাণের ত্রুটি ধরার ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন সঞ্জীব সিংহ। পরবর্তীতে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ভুক্তভোগী মুসা ও তার বাবা আলমগীরের কাছ থেকে জোরপূর্বক ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

ভুক্তভোগী আলমগীর ও তার ছেলে মুসা জানান, তারা এই টাকা ফেরত চান এবং এই চরম অন্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, সঞ্জীব সিংহের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ। বিগত ২০০৬ সালের ২১ নভেম্বর বরিশাল এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন (১৯-F) এবং মাদক আইন (১৯/১-খ) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর- ৪৭)। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতির দায়ে শাস্তি হিসেবে তিনি আনসারের চাকরিটি হারান।

শুধু চাঁদাবাজিই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গত ৩ আগস্ট বরিশালে হাতেম আলী কলেজ চৌমাথায় বগিদা (দেশীয় অস্ত্র) নিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ করতে দেখা গেছে এই সঞ্জীব সিংহকে।

এলাকাবাসী ও সচেতন মহলের প্রশ্ন তিনি আসলে কোন পত্রিকার সাংবাদিক? নাকি সাংবাদিকতার পরিচয়কে কেবলই অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করছেন? এই কথিত সাংবাদিক ও চাঁদাবাজের মুখোশ উন্মোচন করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews