মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান গৃহবধূর নিলুফা আক্তার নামের এক মেয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান গৃহবধূর নিলুফা আক্তার নামের এক মেয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের একটি পুকুরে ভাসছিল নিলুফা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মরদেহ। আগের দিন রাতে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজনসহ আশপাশে তার কোনো সন্ধান মিলেনি। সকালে বাড়ির পাশের একটি পুকুর লাশ ভাসছে জেনে খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনা নিয়ে সন্দেহ হলে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। আজ শুক্রবার সকালে (১৪ আগস্ট) উপজেলার ৯ নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এ দিকে আটক স্বামীর নাম ইমন মিয়া। ইমন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

প্রতিবেশীরা জানান- গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার গৃহবধূ নিলুফা আক্তার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেন। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। পরে আজ শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন স্বজনদের খবর দেয়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

তারা জানান নিলুফা ও ইমন দম্পতির তিন বছরের একটি মেয়ে সন্তান আছে। সেই মেয়ে সন্তানের নাম ইশা মনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

শ্রীপুর মডেল থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুকুরে মরদেহ দেখে লোকজন পুলিলকে খবর দেয়। ওই নারী রাতে বাসা থেকেই নিখোঁজ ছিলেন। পরে সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন। পরে স্বজন ও পুলিশকে জানানো হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ইমনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে আরও বিস্তারিত বলা যাবে। এরপর নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews