বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

বাসাইলের বাসুলিয়ায় দর্শনার্থীদের ভোগান্তি লাঘব ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ মা ম লা য় অর্থদণ্ড

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

বাসাইলের বাসুলিয়ায় দর্শনার্থীদের ভোগান্তি লাঘব ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ মামলায় অর্থদণ্ড

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র বাসুলিয়াতে (চাপড়া বিল) শৃঙ্খলা রক্ষা ও অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে ৭টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৭,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার এবং নৌকায় থাকা যাত্রীদের অশালীন অঙ্গভঙ্গির দায়ে নৌকার মাঝি ও যাত্রীদের, নির্দিষ্ট স্থানে গাড়ি না রেখে যত্রতত্র পার্কিং করায় ৫ জনকে এবং প্রকাশ্যে ধূমপান করায় আরও ১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, বাসুলিয়া পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের ভোগান্তি লাঘব এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews