বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

বাসাইল পৌরসভায় ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

বাসাইল পৌরসভায় ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে জন্য ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে বাজেট সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়।

২০২৬-২৭ অর্থবছরে ঘোষিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা। আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা। নতুন অর্থবছরের এই বাজেটে উদ্বৃত্ত থাকবে ১ লাখ ৬৯ হাজার ৮৩ টাকা। উন্নয়ন খাতে মোট আয় ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা এবং ব্যয়ও দেখানো হয়েছে একই পরিমান টাকা।

পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়নে এবং যোগাযোগব্যবস্থা সুগম করতে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। এ সময় তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন) ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

এ সময় বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবে সভাপতি মো: রুবেল মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাআলম ভুইয়া, সাবেক কমিশনার সোহানুর রহমান জুয়েলসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews