
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
স্বাগত মিছিলে অ্যাডভোকেট মো. এরফানুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতে অংশ নেয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতি ও বিভিন্ন স্লোগানে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অ্যাডভোকেট মো. এরফানুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।