
বিয়ের ১৩ দিনের মাথায় পরকীয়া, বাসর রাতেই প্রেমিকাকে ফোন মাদারীপুরে নববধূর অভিযোগ
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি
বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় এক নববধূর সংসার ভাঙার উপক্রম হয়েছে, স্বামী ইমরান খান নবাবের বিরুদ্ধে পরকীয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ফারিহা রুনিয়া।
২০২৫ সালের ২৪ নভেম্বর ফারিহা ও ইমরানের বিয়ে হয়। বিয়ের মাত্র চারদিনের মাথায়, ২৮ নভেম্বর, ‘আশা চায়না’ নামের এক নারী ফারিহাকে ফোন করে ইমরানের সাথে তার সম্পর্কের কথা জানান। বিষয়টি জানাজানি হলে ফারিহা সরে আসতে চান, তবে ইমরান নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ওই নারীর সঙ্গে সব যোগাযোগ বন্ধের প্রতিশ্রুতি দেন।
গত ১৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে ফারিহাকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, বাসর রাত থেকেই ফারিহাকে ঘরে রেখে ওই নারীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন ইমরান। এ নিয়ে প্রতিবাদ করলে ফারিহার ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।
বর্তমান পরিস্থিতি
পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বর্তমানে ইমরান মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং কথিত প্রেমিকা আশা চায়না গাজীপুরে থাকেন বলে জানা গেছে। স্বামীর প্রতারণা ও নির্যাতনে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ফারিহা।