বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Title :
সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

ভোলার মনপুরায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপন আটক।

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

ভোলার মনপুরায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপন আটক।

বিশেষ প্রতিনিধি :ইমন রহমান

বুধবার ২২ জুলাই ২০২৬ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে গত ২১ জুলাই ২০২৬ রাত ১১টা হতে আজ ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়। এসময়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত স্বপন (৫০) ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’ এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews