শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

মধুপুরে প্রান্তিক নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবি নিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

মেহেদী হাসান বকুল মধুপুর (টাঙ্গাইল) 

টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি মৌলিক সেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে নাগরিক উদ্যোগ, বাস্তবায়ন সহযোগিতায় আচিক মিচিক সোসাইটি এবং অর্থায়নে ফাউন্ডেশন ফর আ জাস্ট সোসাইটি (এফজেএস)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক ও নাগরিক উদ্যোগের মধুপুর প্রকল্প কার্যালয়ের সমন্বয়কারী সুলেখা ম্রং।

তিনি বলেন, প্রান্তিক নারী ও কিশোরীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং সরকারি বিভিন্ন সেবায় সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে প্রকল্প কর্মকর্তা ন্যান্সি নকরেক সভার ধারণাপত্র উপস্থাপন করেন। তিনি প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মী ঝর্ণা হাগিদক ও সুবোধ বর্মন, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লোকাশ রেমা ও খোকন বর্মন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর নারী এবং কিশোরীরা এখনও নানা ধরনের সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার। তাদের অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা। প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সেবা, প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি যোগ্য সুবিধাভোগীদের সরকারি সেবার আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের নারী ও কিশোরীরা অংশ নেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews