বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ময়মনসিংহে উন্নয়ন কার্যক্রম জোরদারে ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ Time View

ময়মনসিংহে উন্নয়ন কার্যক্রম জোরদারে ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

২০ জুলাই ২০২৬: ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মো. সাইফুর রহমান ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি করেন এবং জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই সফর ফুলবাড়ীয়া উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews