
মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, কক্সবাজার থেকে গ্রেফতার
কেরানীগঞ্জ প্রতিনিধি:তাহামিনা আক্তার |
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত সেই ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
এরই ধারাবাহিকতায় আজ কক্সবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে আহ্বানও জানানো হয়েছে।