
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আহ্বান লৌহজংয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদককে না বলি,মাদককে নির্মূল করি স্লোগানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ববুরুদিয়া এলাকার ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।খেলায় মুখোমুখি হয় বিলাস রয়েলস ও মাসুদ কিংস দল।উত্তেজনাপূর্ণ খেলায় মাসুদ কিংস চ্যাম্পিয়ন এবং বিলাস রয়েলস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমান সোহেল মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ আলম শিকদার, হাজী ইকবাল হোসেন বেপারী,আলহাজ্ব বাদল হাওলাদার,মো: আমিনুল ইসলাম মমিন,হাজী মুহাম্মদ মুক্তার খান ও হাজী মোহাম্মদ মাসুদ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বিলাস রয়েলস দলের হয়ে খেলেন বিলাস,সাব্বির,অন্তর,ফাহিম ও ইয়াসিন।অন্যদিকে মাসুদ কিংস দলের খেলোয়াড় ছিলেন মাসুদ,আহাদ,সিফাত,নাঈম ও রিমন।টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কার পান সাব্বির তিনি করেন ৭টি গোল।
সেরা গোলরক্ষক নির্বাচিত হন নাইম মোল্লা।সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান সাব্বির।আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাসুদ।খেলাটি পরিচালনা করেন তিন রেফারি ডালিম শিকদার,শুভ আহমেদ ও অনয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে।শুধু প্রশাসনিক উদ্যোগ নয়,পরিবার ও সমাজের সবাইকে মাদকবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।স্থানীয় সমাজসেবক,শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরাও তাদের বক্তব্যে যুবসমাজকে নিয়মিত খেলাধুলার চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা বলেন,খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।আয়োজকরা জানান,মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।