শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মাদারীপুরে নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য, আটক ২ জব্দ সব

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর:

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুনি এলাকায় নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল মোড়কে প্যাকেটজাত ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রবিবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সংঘবদ্ধ চক্রের ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাতের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, চক্রটি রাধুনী ও চাষীসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। জব্দ করা পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব পরীক্ষার তথ্য, মান নিয়ন্ত্রণের সনদ এবং উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না, যা ভোক্তাদের জন্য তৈরি করতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ ধরনের ভেজাল খাদ্যপণ্য বাজারে সরবরাহ করা হলেও বিষয়টি নজরের বাইরে ছিল। প্রশাসনের এ অভিযানে ভেজাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews