বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

​মাদারীপুর সদরে বিশেষ অভিযান: ০৩ শীর্ষ মা নব পাচারকারী গ্রে ফ তা র

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

​মাদারীপুর সদরে বিশেষ অভিযান: ০৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

জহিরুল ইসলাম হৃদয়
​মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তিন জন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। এ সময় তার সাথে এসআই সালমান রহমান, এসআই সুমন খান ও এসআই রায়হান কবির নাঈমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
​গ্রেফতারকৃত আসামি
​১. রবিউল মুন্সী ৩২ পিতা- আব্দুল জব্বার মুন্সী, সাং- বাহের চর শ্রীনদী, থানা ও জেলা- মাদারীপুর। ২. মিন্টু হাওলাদার ৪৭ পিতা- মৃত মিনাজ উদ্দিন হাওলাদার, সাং- চর ঘুন্সী, থানা ও জেলা- মাদারীপুর।৩. সোহরাব চৌকিদার ৬০ পিতা- মৃত কিনাই চৌকিদার, সাং- পশ্চিম বাহাদুরপুর, থানা ও জেলা- মাদারীপুর।
​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচারকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধ দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews