বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে সমাসকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করেন লুৎফুর রহমান কাজল।

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে সমাসকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করেন লুৎফুর রহমান কাজল।

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারে বিভিন্ন সময়ে মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের কাছে চিকিৎসা সহায়তা, বাসস্থানের সংকট কিংবা নানাবিধ মানবিক সহযোগিতার আশায় আসা অসুস্থ রোগী, গৃহহীন মানুষ এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

তাঁর আন্তরিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৬১ জন উপকারভোগীর প্রত্যেকের জন্য ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান মঞ্জুর করা হয়েছে।

১৯জুলাই নিরিবিলি অর্কিডে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার ৩–আসনের সদস্য লুৎফুর রহমান কাজল উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, অসহায়ের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখা তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews