বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রকাশ্য নিলামে ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি হলো ৩৯টি গাছ

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রকাশ্য নিলামে ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি হলো ৩৯টি গাছ

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত ঝড়ে পড়ে যাওয়া, দাঁড়ানো ও ঝুঁকিপূর্ণ গাছ বিক্রির লক্ষ্যে আয়োজিত প্রকাশ্য নিলাম সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা মোট ৩৯টি গাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির জন্য আহ্বান জানানো হয়। এর মধ্যে ছিল ৩৫টি একাশি (খড়ইজাতীয়) গাছ এবং ৪টি সেগুন গাছ।
আজ অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকা দর দিয়ে নিলাম লাভ করেন মোঃ হাজের বেপারী, তিনি বর্তমানে ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার)।
নিলাম কার্যক্রমে বিদ্যালয়ের গঠিত ৪ সদস্যবিশিষ্ট নিলাম কমিটির মোঃ রুহুল আমীন, প্রধান শিক্ষক রামনগর উচ্চ বিদ্যালয়। মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, জামালপুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এবং সাবেক সভাপতি রামনগর উচ্চ বিদ্যালয়। মোঃ খলিলুর রহমান, ডেপুটি রেঞ্জ ময়মনসিংহ বন বিভাগ, জামালপুর সদর উপজেলা। মোঃ ফিরোজ ইকবাল, উপসহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, জামালপুর সদর, জামালপুর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং আগ্রহী ব্যক্তিরা নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও উন্মুক্ত পরিবেশে নিলাম সম্পন্ন হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ের উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রমে বিধি মোতাবেক ব্যয় করা হবে।
উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews