
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামকে
মনোনয়ন দেয়ায় ডা. জিয়ার শুভেচ্ছা
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
১৫/০৮/২৬
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
তিনি তাঁর ফেসবুক আইডিতে এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও গত নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন।
ফেসবুকে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন,
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের পথে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীল নেতৃত্ব দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ সাংবিধানিক দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শিতা বাংলাদেশের কল্যাণে আরও বড় অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য দান করুন এবং দেশ ও জাতির সেবায় কবুল করুন। আমিন।