বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

লৌহজংয়ে ইলিশ এক্সপ্রেস বাসের চাপায় যুবক নি হ ত চালক আটক পুলিশ হেফাজতে ১৮ পিস ই য়া বা উদ্ধার

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

লৌহজংয়ে ইলিশ এক্সপ্রেস বাসের চাপায় যুবক নিহত চালক আটক পুলিশ হেফাজতে ১৮ পিস ইয়াবা উদ্ধার

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজার এলাকায় ইলিশ এক্সপ্রেস পরিবহনের একটি বাসের চাপায় কালু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।রবিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত কালু মৃত নুর আলম হোসেনের ছেলে।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি লৌহজং উপজেলার ঢুলুগাঁও গ্রামে বেড়ে ওঠেন।মা-বাবা না থাকায় ঢুলুগাঁও গ্রামের একটি পরিবার তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালন করে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটি থামিয়ে চালককে আটক করে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।পুলিশ সূত্রে জানা যায়,হেফাজতে নেওয়ার সময় চালক লিটন শেখের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক লিটন শেখ (৪২) শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা হারুন শেখের ছেলে।তিনি ইলিশ এক্সপ্রেস পরিবহনের চালক।দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১০৬২।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কালুকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন,আটক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।তিনি জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পৃথকভাবে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews