
লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার(২০ আগস্ট)দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন লৌহজং উপজেলার কারপাশা গ্রামের লিটন শেখ (৫২)।
এছাড়া মৌছামান্দ্রা গ্রামের মো:জীবন হোসেন (৩১) রয়েছেন।অপর দুজন হলেন শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের মো:সাইফুল ইসলাম শাহীন (৩৫)।
অন্যজন একই উপজেলার ষোলঘর ভূইচিত্র গ্রামের মো:তুষার (২০)।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়,এসআই(নিঃ)আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।গোয়ালীমান্দ্রা গ্রামের ইটের সোলিং রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।একপর্যায়ে চারজনকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।পরে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান,মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন,মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে।বিশেষ করে চুরি,ছিনতাই,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান রয়েছে।জেলা পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হচ্ছে।পুলিশের এ ধরনের অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।তবে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।একই সঙ্গে মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।