বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

লৌহজংয়ে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রে প্তা র গাঁনজা ও ই য়া বা উ দ্ধা র

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

লৌহজংয়ে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়,মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এস আই মুন্সী কামরুজ্জামান।

গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের শহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচ গেটের ওপর পাকা সড়কে অভিযান চালানো হয়।এ সময় মো:লিটন সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিনধরা গ্রামের মৃত ছবদুল সরদারের ছেলে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।এ বিষয়ে লৌহজং থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়,মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews