মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি সুহেল আহমদ, যুবদল নেতা মহিবুর রহমান মানিক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, গণমাধ্যমকর্মী শাহ নেওয়াজ ও উপজেলা ছাত্রদল নেতা মুনসুর আহমদ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আব্দাল মিয়া, সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, উপজেলা বিএনপি নেতা আওলাদ হোসেন ও তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সদস্য দিলীপ কুমার দাস।
এ ছাড়া উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম, লিটন মিয়া, মাহবুব আলম ও আংগুর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ ফয়সল ও শাইকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews