মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেল ৪টায় শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি এবং নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও শানুর আহমদ সুলতান।

সভায় সিনিয়র সাংবাদিক ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে হেয় ও অপমান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, একজন সাংবাদিককে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পেশাগত সাংবাদিকতার মান, নৈতিকতা ও ঐক্য অটুট রেখে শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews