বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ

আমজাদ হোসেন মিঠু,
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। আজ এক বিশেষ কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব শহিদুল ইসলাম মৃধা বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পাড়া-মহল্লা ও বাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শামসুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সচেতনতামূলক গেঞ্জি/ভেস্ট পরিধান করে বিভিন্ন লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরমর্শ দেন। বক্তারা জানান, ভবিষ্যতেও শ্রীনগরের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews