বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

সাপাহারে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রে প্তা র, আদালতে প্রেরণ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

সাপাহারে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোঃ হামিদুর রহমান
ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর সাপাহার থানা পুলিশ পৃথক পৃথক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থানার মামলা নং-৮, তারিখ ১৪ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি মোঃ সাগর (৩০), পিতা- মোঃ মোস্তফা এবং মোছাঃ আকলিমা (৫৫), স্বামী- মোঃ মোস্তফা, উভয়েই দিঘিরহাট এলাকার বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সাপাহার থানার মামলা নং-১৪, তারিখ ২৪ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি মোঃ আল আমিন (২৬), পিতা- মোঃ আবুল কালাম, গ্রাম- খোট্টাপাড়া এবং জিডি নং-১২৩৯, তারিখ ২৪ জুলাই ২০২৬-এর ভিত্তিতে মোঃ গিয়াস উদ্দিন (৩৮) ও মোঃ আলাউদ্দিন (২৮), উভয়ের পিতা- মোঃ শামছুদ্দিন, গ্রাম- জবইকে আটক করা হয়।

অপরদিকে, জিআর-১৯৩/১৭ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ শরীফুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ফজলুর রহমান, গ্রাম- লালমাটিয়া, সাপাহারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে সরকারি প্রিজনভ্যানে করে কোর্ট পুলিশ পরিদর্শক, নওগাঁ সদর আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews